শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুমিল্লার ছয়টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ১১টি আসনের মধ্যে ছয়টি আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বৈধ ঘোষণা করা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার আরও পাঁচটি আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, “কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীসহ ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় অসামঞ্জস্য, ব্যাংক ব্যালেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে দাখিল না করার কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থীরা চাইলে আইনানুগ নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ছয়টি আসন   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close