শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে : খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন। ভোগ-বিলাশ ও আয়েশ ত্যাগকরে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় দিয়েছেন।”

তিনি আরও বলেন, “এক সময় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে দিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেরে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে। আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।”

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোহরদী-বেলাব আসনের ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মন্জুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ এবং জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   খোকন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close