শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযান, পলাতক আসামি গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিনজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিদলাই গ্রামের আব্দুর রউফ (৬৫), একই গ্রামের মো. সোহাগ মিয়া (৪৫) এবং মজিবুর রহমানের ছেলে মো. হৃদয় রহমান (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ, সুজন কুমার আচার্য ও সৈকত মজুমদার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছা ও কামরুজ্জামান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   পুলিশের অভিযান   আসামি গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close