শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন দুর্যোগপূর্ণ ও আতঙ্কজনক পরিস্থিতিতে গণতন্ত্রের পথে লড়াই করার একমাত্র প্রেরণার উৎস। তিনি রাজনীতিতে সততা, নিষ্ঠা ও অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকালে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদ্‌যাপন ফ্রন্ট কমিটির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

সভায় রুহুল কবির আরও বলেন, ‘বেগম জিয়া একটি পরিবারের মায়ের মতো ছিলেন, যার উপস্থিতি সন্তানদের শক্তি জোগায়। ঠিক তেমনি তিনি হুমকির মুখেও দেশ না ছেড়ে গোটা জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।’

‘খালেদা জিয়া যা বলতেন তা-ই করার চেষ্টা করতেন এবং কখনও অসত্য ওয়াদা করেননি, যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।’
 
বেগম জিয়ার অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি বিশ্বাস করতেন এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতি—সবার। তার আশ্রয়ে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদ বোধ করত।’

খালেদা জিয়ার মৃত্যুকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ষড়যন্ত্র করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শত বিদ্রুপ ও কটু কথার মুখেও খালেদা জিয়া কখনও পাল্টা কুরুচিপূর্ণ মন্তব্য না করে নিজের সাংস্কৃতিক ও চারিত্রিক উচ্চতা বজায় রেখেছিলেন।’

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে রিজভী বলেন, ‘তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।’

শোকসভায় পূজা উদ্‌যাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার মৃত্যু   পরিকল্পিত হত্যাকাণ্ড   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close