সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
সব ধরনের নাগরিক সেবা দিয়ে পরিকল্পিত রাজধানী গড়তে চাই : রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৯:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) পুরান ঢাকার আবাসিক উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে। 

শুক্রবার (২ জানুয়ারি) নয়াবাজারের নওয়াব ইউসুফ মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

ঢাকা সমিতির সভাপতি হাজী মো. ইসমাইল নওয়াবের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজউকের পরিকল্পনাবিদ হোসাইন রেজাউল হক, ঢাকা সমিতির উপদেষ্টা হাসেম সুফি, সহসভাপতি এসএম নাজিমদ্দিন, ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) মহাসচিব আবু মোতালেবসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মো. ইমরান উদ্দিন।

মতবিনিময় সভার শুরুতে ঢাকা সমিতির পক্ষ থেকে রাজউক চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। এসময় রাজউক চেয়ারম্যান অত্র এলাকাবাসীর উদ্দেশ্যে রাজউক এর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় টেকসই ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাজউক চেয়ারম্যান বলেন, “নিয়ম বা আইন মানুষের প্রয়োজনের জন্যই তৈরি হয় এবং মানুষের সুবিধা ও প্রয়োজনের উদ্দেশ্যেই পরিবর্তন করা হয়। ভৌগোলিকভাবে ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল। কিন্তু আমরা নগরবাসীরাই অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানেরা আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের সামনে সুযোগ এসেছে একটি তিলোত্তমা ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার।”

তিনি আরও বলেন, “আমরা অবশ্যই আমাদের প্রয়োজন অনুযায়ী ভবন নির্মাণ করবো, কিন্তু এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা থাকতে হবে, যেন ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে আমরা অতিরিক্ত ক্ষতির সম্মুখীন না হই। বাড়ি বানানোই শেষ কথা নয়, সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি শহর গড়ে তুলতে হবে। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, রাজউক সকলকে নিয়ে এই শহরকে বাসযোগ্য করে তুলবে।”

সভায় উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (পরিকল্পনা) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকা সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নাগরিক সেবা   রাজউক   চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close