রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
রাজনীতি
দুই দিন পরও খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
খোলা কাগজ প্রতিবেদন
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দাফনের দুই দিন পরও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ প্রিয় নেত্রীর কবর একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। আবেগঘন পরিবেশে অনেককে কোরআন তেলাওয়াত ও দোয়া করতে দেখা গেছে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকালে ঢাকার শেরে বাংলানগরের জিয়া উদ্যানে এ দৃশ্য দেখা যায়। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ আসছেন জিয়া উদ্যানে।

শুক্রবার সকাল থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার বাদ জুম্মার পর বিএনপির নেতাকার্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও শ্রদ্ধা জানাতে আসেন জিয়ার সমাধিস্থলে। এ সময় খালেদা জিয়ার প্রতি ভালোবাসায় অনেকেই তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। আবার কাউকে পবিত্র কোরআন তেলাওয়াত করতেও দেখা যায়।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


চাঁদপুর থেকে এসেছেন মনিরুল সরকার। তিনি বলেন, ‘খালেদা জিয়ার জানাজায় আসতে পারিনি। এ নিয়ে মনে একটা চাপা কষ্ট ছিল। তাই সময় পেয়েই আজ ছুটে এসেছি।’

ছুটির দিনে অনেকেই জিয়া উদ্যানে ঘুরতে আসেন। তারাও এক নজর সাবেক প্রধানমন্ত্রীর কবর না দেখে ফিরছেন না।

আলাপ হয় রুবিনা আক্তার নামের এক গৃহবধূর সাথে। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম। সাধারণত আমার আসা হয় না। কিন্তু ভাবলাম খালেদা জিয়ার কবরটাও জিয়ারত করে আসতে পারবো। সেজন্যই এসেছি। এত মানুষের ভালোবাসা তিনি পেলেন, সত্যিই অবিশ্বাস্য।’

সব মিলিয়ে, জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত প্রভাবের গভীরতা তুলে ধরছে। সময়ের ব্যবধানে বিদায় নিলেও মানুষের স্মৃতি ও আবেগে তিনি যে অম্লান হয়ে আছেন, তা এই ভিড়ই স্পষ্ট করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার সমাধিস্থল   মানুষের ঢল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close