রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ডুমুরিয়ায় খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মন্দিরে প্রার্থনা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় খুয়নার ডুমুরিয়ায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বয়ারসিং সর্বজনীন বাসন্তী মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি রমেন রায়, সহ-সভাপতি গৌতম কর্মকার, সাধারণ সম্পাদক বিরেশ্বর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল, প্রচার সম্পাদক সজল মন্ডল, সদস্য সুভাষ মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থনা অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলা শাখার সদস্য জয় বিশ্বাস, সৈকত হালদার, মন্দির কমিটির সভাপতি অজিত সরদার, বয়ারসিং স্বামী বিবেকানন্দ মাতৃসংঘের সভাপতি লিলা সরদার, পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র সরদার, ওয়ার্ড বিএনপির সভাপতি আ. কালাম শেখ, কৃষক দল নেতা জয়দেব সরকারসহ মন্দিরের ভক্তবৃন্দরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডুমুরিয়া   খালেদা জিয়া   মন্দিরে প্রার্থনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close