সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি নেতার প্রতিদ্বন্দ্বী ১১ প্রার্থী
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে হেভিওয়েট ও প্রবীণ নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এনসিপির বিদ্রোহী ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে.এম. মামুনুর রশীদ এর নিকট পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা)

বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি)

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা) খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে নাঈমুল হাসান (আপেল) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে)

জাতীয় পার্টি থেকে মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল) গণফোরাম থেকে মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য) ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) থেকে মো. নজরুল ইসলাম (শাপলা কলি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)'র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়।

এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকশা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাওলানা কবির হোসাইন মনোনয়নপত্র জমা দেননি। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা আমায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ১,৭০,৬৬১ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩,৮৯০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৬,৭৬৯ জন। এছাড়া হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ-৬ আসন   বিএনপি নেতা   প্রতিদ্বন্দ্বী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close