সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাদারগঞ্জ ছাত্রদলের দোয়া
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজেদ মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান ও উপজেলা বিএনপির সদস্য জাকির সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, জামালপুর জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকাশ, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাত সরকার, মাদারগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জামালপুর টেক্সটাইল কলেজ ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান, জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য আল-আমিন, জোরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন এবং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মাদারগঞ্জ ছাত্রদল   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close