বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
তিতাসে নিষিদ্ধ আ’লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ বাহারকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী হাবিবুল্লাহ বাহারকে উপজেলার হারাইকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। হাবিবুল্লাহ বাহার ওই গ্রামের মৃত মো. আরশাদ মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, “বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামী হাবিবুল্লাহ বাহারকে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হাবিবুল্লাহ বাহারকে শনিবার (৩ জানুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।”

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close