সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ট্রাফিক পুলিশের উপর চড়াও, দল থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ট্রাফিক পুলিশের উপর চড়াও মারমুখী আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক নাজিউর রহমান নাজিরকে দলের প্রাথমিক পদসহ সকল প্রকার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে, যখন নাজিউর রহমান নাজির বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে ট্রাফিক সিগন্যালে আটকা পড়েন। তিনি সিগন্যাল উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহকারি টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদীন তার রিক্সা আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিউর রহমান নাজির রিক্সা থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্য জয়নাল আবেদীনের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে সরিয়ে দেন।

ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার করে তাকে আইনের আওতায় আনার দাবি করেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই রাতে তার পরিচয় নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে বিএনপি নেতা নাজিউর রহমান নাজির শাজাহানপুরে সংবাদ সম্মেলন করে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, মেয়েকে নিয়ে কোচিং যাওয়ার পথে যানজটে আটকা পড়ায় উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে অকথ্য ভাষায় সম্বোধন করেছেন, যা তাকে অপমানিত করেছে।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদীন বলেন, “আমাদের সঙ্গে কোন খারাপ ব্যবহার করা হয়নি। ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন, আমরা শান্ত ছিলাম এবং স্থানীয়রা তাকে নিবৃত করেছেন।”

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ সুপার ছুটিতে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়ায়   বিএনপি নেতা   অব্যাহতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close