সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধায় উপজেলার দলীয় কার্যালয়ে ৯ ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের উপস্হিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সা. সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সি. সভাপতি বেলায়েত হোসেন বিলু, কৃষকদলের সা. সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, পলাশ ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব তাছুমসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশনেত্রীর এত জনপ্রিয়তা কিসের জন্য তিনি ছিলেন সৎ, দেশদরদী, আপসহীন নেতৃত্বের কারণে দায়িত্ববোধ ছিল দেশের জনগনের জন্য পক্ষান্তরে চাইলে বিদেশে পাড়ি দিয়ে সুখে থাকতে পারতেন যান নি, এই বাংলাদেশকে ভালবাসছেন, বাংলাদেশের জনগনকে ভালবেসেছিলেন বলে তার জানাজায় নিজ খরচে আর ভালবাসায় গোটা দেশ থেকে মানুষজন ছুটে গেছে। ২৪ ঘন্টায় তার জানাজা বিশ্বের মধ্যে স্মরণীয় ও বরনীয় দিন ৩০ শে ডিসেম্বর হয়ে গেছে। তাই আমাদেরকে নেএীর মত অনুরুপ পরিবর্তন আনতে হবে। 

তিনি আরও বলেন, লক্ষ করুন ২৫ ও ৩০ ডিসেম্বর ঢাকায় বড় দুটি সমাগম ছিল দু দিনেই বিএনপির লোকজন সব ময়লা, পানির বোতল, টিস্যু, কাগজ পরিষ্কার করেছে তাই এভাবে আমাদেরকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।

পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close