শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
দুর্নীতি প্রতিরোধে আলেমদেরকে সংসদে পাঠান: ধর্ম উপদেষ্টা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীর সংসদে আলেমদেরকে ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠান। সংসদে আলেমরা গেলে দেশে চুরি, ডাকাতি ও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাইঙ্গাঘোনা এলাকায় আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলের সমাপনী দিবসে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত যদি হারামের দ্বারা তৈরি হয়, সেই শরীর বেহেস্তে যাবে না। ইজ্জত (কুরাতে) কামাতে লাগে ৬০-৭০ বছর, শেষ করতে লাগে ১ ঘন্টা। আসুন আমরা ভালো হয় যাই। 

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর হাজীদের প্রদত্ত টাকা সাশ্রয় করে হাজীদের ৩৮ কোটি টাকা ফেরত দিয়েছি। এ বছর ঘরভাড়া বাবদ ৬ কোটি ৬২ লাখ টাকা কমানো হয়েছে। 

আলেমদের সম্পর্কে তিনি বলেন, আলেম ওলামাদের সম্মান করেন, উপর ওয়ালা আপনাকে সম্মানিত করবে। আল্লাহর ওয়ালীদের সাথে বেয়াদবী করবেন না, আপনার সোনালী জীবন নষ্ট হয়ে যাবে। 

তিনি বলেন, চুরি করি ঘি খাবো না, মেহনত করে প্রয়োজনে মরিচভর্তা খাবো। মুমিন মুসল্লী ভাইয়েরা শেষ রাতে ওঠে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকুন। চোখের পানি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। 

ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম খালিদ হোসেনের বয়ান শেষে টেকনাফ জামিয়া ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা কিফায়ত উল্লাহ শফিক, সর্বশেষ আল্লামা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা বয়ান করেন।

উল্লেখ্য, আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন। মাহফিলে আলেম ওলামাসহ ধর্মপ্রাণ মানুষের ভীড় জমে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   প্রতিরোধ   সংসদ   ধর্ম উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close