শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কক্সবাজার-১ আসনে বৈধ মনোনয়নপত্র সালাহ উদ্দিন আহমদসহ তিন জনের
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শুক্রবার (২ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন করা হয়েছে। 

যাচাই বাছাই শেষে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনে মনোনয়ন জমা দেওয়া ৫ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আবদুল কাদের প্রাইমসহ তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। 

এ সময় মনোনয়ন পত্রে বিভিন্ন অসংগতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা।

গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসনটি চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পেকুয়া উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটারের রয়েছে ৫ লক্ষ ৪০ হজার ৪৯০ জন। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close