শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
জামাতার প্রাইভেটকার চাপায় প্রাণ গেল শ্বশুরের
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী কিশোরগঞ্জে প্রাইভেটকারে ছোট স্ত্রীকে জামাতা বাড়ীতে জোড়করে নেওয়ার সময় পথরোধ করলে শ্বশুর তার জামাতার প্রাইভেটকারের নীচে পিষ্ট হয়ে মারা যান। 

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের সময় উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জামাতা একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের মজিদুলের ছেলে।

জানা যায়, স্বামীর সাথে অভিমান করে রেজেকা (২২) তার বাবার বাড়ী দক্ষিণ দুড়াকুটির ঘোপাপাড়া কিছুদিন আগে আসে। তার স্বামী আবু তাহের(৩৫) শুক্রবার জুম্মার নামাজের সময় বড় স্ত্রী মিষ্টিকে(২৫) নিয়ে রেজেকাকে নিতে আসে। এসময় তাহের রেজেকাকে নিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় পথরোধ করে শ্বশুর এনতাজুল(৬০) ও তার মেজো মেয়ে নারগিস বেগম(২৪)। এর পরেও জোড়করে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এদিকে নারগিস তার বাবার মৃত্যুটিকে হত্যাকাণ্ড বলে দাবী করেছেন। উত্তেজিত জনতা আবু তাহেরকে আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ- ১২-৯৫৫২। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close