শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মেহেরপুরে বোমা মেরে ডাকাতি, টাকা-ফোন লুট
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার এনএস টেলিকম দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক লাখ ৯০ হাজার টাকা ও চারটি মোবাইল ব্যাংকিংয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ের অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় দোকান মালিককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে ডাকাতের দল। 

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার তেরঘরিয়ার টাওয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত টেলিকম ব্যবসায়ীর নাম নাহিদ ইসলাম (৩৪)। তিনি ওই এলাকার বেকা মোল্লার ছেলে। ঘটনার পর তাকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে তেরঘরিয়া টাওয়ারের নিচে অবস্থিত ‘এন এস টেলিকম’ দোকানে ঢুকে। তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে তার ব্যাগে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়—এই চারটি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায়।

একপর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাহিদ ইসলাম জানান, মুখোশধারী তিনজন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের চারটি ফোন নিয়ে যায়। পালানোর সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়, এতে তিনি ও এলাকাবাসী ভীত হয়ে পড়েন। এই ঘটনায় তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর আসামি গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

বোমা বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   বোমা মেরে ডাকাতি   টাকা-ফোন লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close