সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রামুর ঈদগড়ে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
কক্সবাজার (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ইয়াবাসহ আলী আহসান মো. মুজাহিদ (২৪) নামে এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগের একজন নেতা।

শুক্রবার (২ জানুয়ারি) ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় ঈদগড় বাজারস্থ কবরস্থানের পাশ থেকে ইয়াবা বিক্রির সময় উক্ত ছাত্রলীগ নেতাকে হাতেনাতে আটক করে।

পুলিশ সূত্র জানায়, ‘আটককৃত আলী আহসান মো. মুজাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি আলী আহসান মো. মুজাহিদ (২৪) বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মো. বাবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

রামু থানা পুলিশ আরও জানায়, ‘মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদককারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রামুর ঈদগড়   ইয়াবা   ছাত্রলীগ নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close