শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুইজনের মৃত্যু, আহত চার
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ চারজন গুরুতর আহত হয়েছে

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে, ও নিহত ইলিয়াস সরদার একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আহতরা হলেন ভ্যান চালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী কালিপদ মন্ডল, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

স্থানীয়রা জানায়,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া সাতক্ষীরা জেলাধীন কাজীপাড়া গ্রামের সরোয়ার উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শামসুর রহমানের মরদেহটি লাশবাহী অ্যাম্বুলেন্সটি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলো। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্স গাড়িটি সড়কের বিপরীত সাইডে যেয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয়।

এর মধ্যে কালিপদ মন্ডলের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে  চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে ইলিয়াস সরদার  মৃত্যুবরণ করে।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, ‘ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।’

‘আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডুমুরিয়া   অ্যাম্বুলেন্সের ধাক্কা   মৃত্যু   চার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close