সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
পাংশায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আত্ম অনুসন্ধান অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। 

বিশেষ আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল এবং উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মদল, শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) এবং শ্রেষ্ঠ ব্যক্তির (ঋণগ্রহীতা) হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পাংশা   সমাজসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close