রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় গঙ্গাচড়ায় প্রার্থনা ও শোকসভা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় রংপুরের গঙ্গচরা উপজেলায় প্রার্থনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি শিবেন রায়, শ্যামল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, গজেন রায়, কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন, সহ-কোষাধ্যক্ষ সুরেশ রায়, সদস্য ডালিম কুমার রায়, হরেন রায়, অনন্ত রায়, বলাই রায়, নিখিল রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন । এছাড়া তার  আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার আত্মা   শান্তি কামনা   গঙ্গাচড়ায় প্রার্থনা   শোকসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close