শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা তূর্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভার পৌরসভার নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা তূর্যকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা ডিবি’র (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকার পানির ট্যাংকের মোড় থেকে যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্যকে (৩০) গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য সাভারের আ.লীগ নেতা আবু আহমেদ পাভেল নাসিমের পুত্র। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৬টি বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ ১টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। 

এ ব্যাপারে ঢাকা জেলা ডিবি’র (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, উক্ত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  ছাত্র-জনতা   হত্যা   যুবলীগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close