শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, ‘শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।’

সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, ‘সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’

অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।’

এসময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। 

তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং প্রেসক্লাব   কম্বল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close