রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
বগুড়া-৬ ও ৭ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৩:৪১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারেক রহমানসহ পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার দাখিল করা মনোনয়নপত্র সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ না জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকিরের মনোনয়ন বাতিল করা হয়।”

রিটার্নিং কর্মকর্তা বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।”

এদিকে বেলা ১১টার দিকে বগুড়া-৭ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   প্রার্থী   মনোনয়ন   বৈধ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close