শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বগুড়ায় বাসের ধাক্কায় চাচা ভাতিজা নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে চাচা-ভাতিজা নিহত এবং অপর একজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে দুঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, “শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়।”

তারা আরও জানান, “ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত হন।অপর যাত্রী মিজু আহমেদ আহত হন। খবর পেয়ে আদমদীঘির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “আইনগত প্রক্রিয়া শেষে  লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বাসের ধাক্কা   চাচা ভাতিজা নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close