মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজনীতি
বাগেরহাটের তিনটি আসনে সেলিমের মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট (১, ২ ও ৩) সংসদীয় আসনে এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় এমএএইচ সেলিম বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনীতিকে আমি শুধুমাত্র জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রস্তুত করার কাজ শুরু করেছি।”

উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বীরমুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি বাগেরহাটের রাজনীতিতে সক্রিয় হন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেন।

বিএনপি ক্ষমতা ছাড়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে বাগেরহাটে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার রাজনীতিতে ফেরাকে স্বাগত জানিয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   মনোনয়ন   বৈধ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close