শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
জামালপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জামালপুর-১ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এসময় এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্রে হলফনামায় আয়-ব্যায়ের হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব না দেখানো সহ হলফনামা খালি রাখায় জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামালপুর-১ আসন   জাতীয় পার্টির   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close