মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে দায়ের করা ৫৬ প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান, মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খাঁনসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। করখেলাপ ও তিতাসের বকেয়ার কারণে স্থগিত করা হয়েছে আরও ৪ জনের মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির জানান, “নারায়ণগঞ্জ-১ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনের বৈধ ও ২ জনের বাতিল ঘোষণা করা হয়েছে । একইভাবে নারায়ণগঞ্জ-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৩ জনের বৈধ ৩ জনের স্থগিত ও ৪ বাতিল করা হয়। নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে একমাত্র সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।”

নারায়ণগঞ্জ- ৪ আসনে ১৫ জনের মধ্যে  ১০ জনেরমনোনয়নপত্র  বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ৪ জনের বাতিল করা হয়। এ আসনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোহাম্মদ আলীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, শিল্পপতি আবু জাফর আহমেদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।

নারায়ণগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও এ আসনে জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা, ইমদাদ উল্লাহ, আবদুল কাইয়ুম শিকদার, ওয়াসিম উদ্দিন ও রেহান আফজালের মনোনয়ন বৈধ হয়।এ আসনে স্বতন্ত্র প্রার্থী  যুবদলের দুলাল হোসেনের  সমর্থনকারী স্বাক্ষর সঠিক না পাওয়ায় ও সিপিবির মনিরুজ্জামান চন্দনের হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  নজরুল ইসলাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গণঅধিকারের কামরুল ইসলাম,  খেলাফত মজলিসের আবুল কালামের বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ঋণখেলাপীর কারণে রিপাবলিকান পার্টির চেয়ারম্যান  আবু হানিফ হৃদয়ের মনোনয়নপত্র বাতিল হয়। এ আসনে কর বকেয়ার কারণে সিপিবির হাফিজুর রহমান, জামায়াতের  ইলিয়াস মোল্লা, বিএনপির সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত করা হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল ও স্বতন্ত্র প্রার্থী মিনহাজুর রহমানের শতকরা ১ শতাংশ ভোটার সমর্থনের তথ্য সঠিক না পাওয়ায় এবং হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেয়ায় মাওলানা হাবিব উল্লাহর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনে হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, ওয়াহিদুর রহমান মিন্টু, খেলাফত মজলিসের মো. শাহজাহান ইকবাল হোসেন ভুইয়া, জনতার দলের আবদুল করিম মুন্সি, খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ও আমার বাংলাদেশের আরিফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মুফতী মনির হোসেন কাসেমীকে সমর্থন দিয়েছে বিএনপি। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ আসনে আলোচিত প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলমের মনোনয়নপত্র বৈধ হয়। অপর আলোচিত প্রার্থী রিপাবলিকান পার্টির প্রার্থী শিল্পপতি মোহাম্মদ আলীর তিতাসের বকেয়ার কারণে মনোনয়ন স্থগিত করা হয়।এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের ইসমাইল হোসেন কাউসার, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়।এ আসনে করখেলাপ ও তিতাসের বকেয়ার কারণে জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনিরের সমর্থনকারীর ১% শতাংশ ভোটারের সাক্ষর সঠিক না পাওয়ায়, ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণতার কারণে গণঅধিকার পরিষদের আরিফ ভুইয়া, হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায় সিপিবির ইকবাল হোসেন ও হলফনামায় স্বাক্ষর না থাকায় সুপ্রিম পার্টির সেলিম আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী এড. আবুল কালামের বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াত ইসলাম ও ৮ দলীয় প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনেরও মনোনয়ন বৈধ হয়। এ আসনে মনোনয়ন বাতিল হয়েছে মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খাঁন, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, জাতীয় পার্টির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন ও গণঅধিকারের নাহিদ হোসেনের মনোনয়ন বাতিল হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সাবেক প্রতিমন্ত্রী   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close