রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে পল্লী সমাজসেবা, পল্লীমাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী, বিভিন্ন ভাতাভোগী, ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার অংশীজনদের নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, থানার এসআই মো. আব্দুল সবুর, উপজেলা মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।’ 

বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং জাতীয় সনদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গণভোট   জুলাই সনদ   ব্রাহ্মণপাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close