সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাজশাহীতে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে সিআইডি পুলিশ কর্মকর্তা ও বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণার অভিযোগে কাওসার হোসেন তমাল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার কাওসার হোসেন তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।

জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার তরুণী মোছা. নাসরিন জাহানের (২৫) সঙ্গে ১ জানুয়ারি ফেসবুকে পরিচয় হয় কাওসারের।

পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় তারা দেখা করার সিদ্ধান্ত নেন। ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে নগরীর চিড়িয়াখানার গেটের সামনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় অভিযুক্ত কাওসার নিজেকে সিআইডি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। পরে তারা কোর্ট বুলনপুর ঢালু মোড়ে একটি চায়ের দোকানে বসে আলাপচারিতা শুরু করেন। একপর্যায়ে কাওসারের কথাবার্তা ও আচরণে নাসরিন জাহান ও তার বোনের সন্দেহ হয়।

এ সময় স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ৪৯তম বিসিএস ক্যাডার এবং সিআইডি কর্মকর্তা হিসেবে দাবি করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন।

পরে ভুক্তভোগী নাসরিন জাহান বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে গ্রেফতার করে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক জানান, অভিযুক্ত যুবক ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ভুয়া সিআইডি   কর্মকর্তা গ্রেফতার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close