শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাজারের ব্যবসায়ীরা। 

শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলায় নানুপুর বাজারের মীর্জা মার্কেটে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা মীর্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।  

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল অন্তত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবসায়ীরা জানান, মৃদুল ফার্মেসির ঔষধের গুদাম, মতি টি-স্টোর, বসুন্ধরা, সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগরের গুদাম, নাজিম সওদাগরের গুদাম, সোলাইমান সদওগারের দোকান, মোবাইল সার্ভিসিং, কাপড়ের দোকানসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আমরা অন্তত কোটি টাকার মালামাল উদ্ধার করি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close