সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসা
উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিনামূল্যে বই বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ময়নামতি ইউনিয়নের মধ্যম শাহদৌলতপুর গ্রামে অবস্থিত মদিনাতুল উলুম ও নূরানী মাদ্রাসার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল হুদা এবং কামরুল হাসান মুকুলের সার্বিক সহযোগিতায় এ পুরস্কার বিতরণ ও বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন খন্দকার। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাফেজ ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু বক্কর খন্দকার, ইঞ্জিনিয়ার মিজান সরদার, মো. জয়নাল, মো. কবির, মো. মিন্টু সরদার, মো. ফরহাদ, মো. রাসেল, মো. পারভেজ ও মো. মাসুদুর রহমানসহ মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা হলেন— মোসা. তাবাসসুম, মোহাম্মদ রাহিম, মোহাম্মদ আহনাফ, মোসা. মাইশা আক্তার, মোসা. তাবাসসুম আক্তার ও মোসা. নাফিজা আক্তার।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানসম্মত দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  উত্তীর্ণ শিক্ষার্থী   পুরস্কার   বই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close