সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
মদনে কৃষককে মারধর ও বসতঘর ভাঙচুরের অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষক আলী আকবরকে মারধর ও তার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর একই গ্রামের মৃত জনব আলীর ছেলে তোতা মিয়া দলবলসহ আলী আকবরের বসতঘরে অতর্কিত হামলা চালান। এ ঘটনায় আলী আকবর ও তার স্ত্রীসহ মোট ছয়জন আহত হন।

পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য আহতরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলী আকবরের ছেলে অভিযোগ করে জানান, তোতা মিয়া ও তার সহযোগীরা দিনদুপুরে তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে নগদ ছয় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। হামলার সময় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার মায়ের হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে তোতা মিয়ার ছেলে আঙ্গুর বলেন, ২০০৭ সালে কেয়ার স্বাবলম্বী যৌথ উদ্যোগে তাদের গ্রামে একটি সমিতির কার্যালয় ও রিসোর্ট নির্মাণ করা হয়। পরবর্তীতে আলী আকবর সেটি দখল করে বসবাস শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার তাগিদ দেওয়ার পরও ঘরটি ছেড়ে না দেওয়ায় সমিতির সদস্যরা একত্র হয়ে ঘরটি দখলে নেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মদন   কৃষক   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close