শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস, খর্ণীয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মো. নুরুজ্জামান চানু, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক আ. কাইউম জমাদ্দার, সহসভাপতি শাহাজান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনের পক্ষ থেকে মহাসড়কে চলাচলরত পরিবহন চালক, শ্রমিক ও পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় এবং সড়ক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডুমুরিয়া   সড়ক দুর্ঘটনা   হুইলচেয়ার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close