রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লার ১১টি আসনে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ১১টি আসনে রিটার্নিং কর্মকর্তা ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন। একই সঙ্গে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের দ্বিতীয় দিনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য জানান।

সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই করে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রাথমিক যাচাই–বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করার সুযোগ রয়েছে।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে। এই আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “কুমিল্লার ১১টি আসনে মোট ৭৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩১টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠিত হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   মনোনয়নপত্র বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close