শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সভার প্রধান অতিথি, বিএনপি মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনের অ্যাডভোকেট এমএ মান্নানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির, পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ সিনিয়র নেতারা। 

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সুবির রঞ্জন সাহা, মানিক বিশ্বাস, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমএ মান্নান বলেন, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   সনাতন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close