মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কসবায় সবুজ সংঘের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মানবিক সংগঠন সবুজ সংঘের উদ্যোগে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন।

সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব-ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সংগঠনের সদস্য সাইফুল ইসলাম সরকার, যুবদল নেতা নাছির উদ্দিন ও তারেক রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপকারভোগী ছিন্নমূল ও অসহায় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০ সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

এদিন মোট ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীর ফরম পূরণের খরচ, চারজন শিক্ষার্থীর ভর্তি ফি, ৩০ জন শিক্ষার্থীর শিক্ষা উপকরণ এবং ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কসবা   সবুজ সংঘ   শিক্ষাবৃত্তি প্রদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close