শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
রাজনীতি
মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়ে যাব : তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। সেই সঙ্গে নির্বাচনি মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি।

পোস্টে এনসিপির সাবেক এই নেত্রী লিখেছেন, “মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান।”

তাসনিম জারা আরও লিখেছেন, “যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা আজকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি। আপনাদের পছন্দের প্রার্থী হয়ে আমি মাঠে থাকতে শেষ পর্যন্ত লড়ে যাব।”

ভোটারদের সঙ্গে কথা বলতে শনিবার রাজধানীর মুগদা এলাকায় কয়েকটি পয়েন্টে থাকার কথা উল্লেখ করে পোস্টে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের হাতে সময় নিয়ে সেসব পয়েন্টে আসার আহ্বান জানিয়েছেন তাসনিম জারা। এরমধ্যে বিকেল ৪টায় ওয়াপদা কলোনি মেইন গেট, বিকেল ৫টায় মামা-ভাইগ্না গলি, সন্ধ্যা ৬টায় বাশার টাওয়ার ও সন্ধ্যা ৭টায় মদিনাবাগ এলাকায় থাকার কথা জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী।

উল্লেখ্য, শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২ জন ভোটারের তথ্যে গড়মিল পাওয়ায় তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

জানা গেছে, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তানসিম জারা। এরমধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায়, ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তাসনিম জারা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close