সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীরে পেট্রোল ঢেলে আগুন, ব্যবসায়ীর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আহত ব্যবসায়ী খোকন দাস মারা গেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার একদল হামলাকারীর ছুরিকাঘাতের শিকার হন। হামলাকারীরা তাকে চিনে ফেললে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে খোকন দাসের মৃত্যু হয়। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, “আমরা ইতিমধ্যেই তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   ডামুড্যায়   ছুরিকাঘাত   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close