সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফটিকছড়ি বিএনপি’তে ঐক্যের জয়ধ্বনি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিনের রাজনৈতিক মতভেদ ও দূরত্বের অবসান ঘটিয়ে ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে ঐক্যের স্পষ্ট বার্তা দিলেন চট্টগ্রাম (ফটিকছড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর এবং উপজেলা বিএনপি আহ্বায়ক কর্ণেল (অব.) আজিমউল্লাহ্ বাহার। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের এই এক কাতারে দাঁড়ানো শুধু ব্যক্তিগত সমঝোতা নয়, বরং ফটিকছড়িতে বিএনপিকে নতুন করে সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়। দুই নেতার বুক মেলানো মুহূর্তটি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেয় আবেগ, আস্থা ও বিজয়ের আশা। 

শনিবার (৩ জানুয়ারী) উপজেলা বিএনপির কার্যালয়ে বিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উপজেলা, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এই র্শীষ দুই নেতা এক কাতারে চলে আসেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, এড. আবছার উদ্দিন হেলাল, হোসাইন আহমদ মিয়াজী, শহীদুল আজম চেয়ারম্যান, সরওয়ার মফিজ প্রমূখ। 

বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, ‘আমি এখানে এসেছি সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে। উপজেলা বিএনপি আহ্বায়ক কর্নেল আজিমউল্লাহ বাহারের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এই প্রত্যাশা আমার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি আহ্বায়ক কর্ণেল (অব:) আজিমউল্লাহ্ বাহার বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জায়গা থেকেই বলছি, তিনি আমার ছোট ভাই। অতীতের সব ভুল-ভ্রান্তি আমরা ভুলে গেছি। একসময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমিও দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। কিন্তু দল সরওয়ার আলমগীরকে মনোনয়ন দিয়েছে, আমরা তা মন থেকে মেনে নিয়েছি। এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একটাই লক্ষ্য; ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   বিএনপি   ঐক্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close