শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রাজশাহী-১ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি, মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন এবি পার্টি, আব্দুর রহমান জামায়াতে ইসলামী, মুজিবুর রহমান মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে বিভিন্ন অনিয়ম ও তথ্যগত অসঙ্গতি পাওয়ায় বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ স্বতন্ত্র প্রার্থী মো. সুলতানুল ইসলাম (তারেক) গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আল-সাআদের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ে। একই কারণে মো. সুলতানুল ইসলাম (তারেক)-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া তার আয়কর সংক্রান্ত কাগজপত্রেও অসঙ্গতি ছিল।

গণ অধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহানের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরের সঙ্গে প্রদত্ত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী-১ আসন   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close