রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী, জাতীয় পার্টি'র প্রার্থী মো. নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হা. মাও. মুফতি শামীম আহমদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) প্রার্থী মো. কৌশিক আহমেদ।

মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পরে শনিবার ইসলামী ঐক্যজোটের প্রার্থী হা. মাও. মুফতি শামীম আহমদ এবং দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর-৩ আসন   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close