সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই–বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) অপর তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হয়। যাচাই–বাছাই শেষে ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতির কারণে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) মুসা সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) মেহেদী হাসান পলাশ, (বিএনপির সাবেক উপজেলা সভাপতি, সদ্য বহিষ্কৃত), শাহমুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন ও দেওয়ান মো. নাজমুল হুদা

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪, ৫ ও ৬ আসনের বিএনপি, জামায়াত ও জোটভুক্ত প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানান, “যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   তিনটি আসন   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close