শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় বিএনপির মোশাররফ ও সিরাজসহ ১০ জনের মনোনয়ন বৈধ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়ছে।

শনিবার (৩ জানুয়ারী) বিকেলে বগুড়া-৪ ( কাহালু- নন্দীগ্রাম) ও বগুড়া- ৫( শেরপুর- ধুনট) আসনে মনোনয়ন যাচাই-বাছাই কালে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা  তৌফিকুর রহমান। 

বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে পাঁচজন প্রার্থীর সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে৷  বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী। 

বগুড়া-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শিপব কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান।

এছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট  জমা না দেওয়া এবং সম্পদের বিবরণী ফরম দাখিল না করায় বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে এলডিপির খান কুদরত ই সাকলাইন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বিএনপি   মনোনয়ন বৈধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close