শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-৬ আসনে এনসিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মধ্যে এনসিপিসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপিসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন: জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল), যিনি বার্ষিক আয়–ব্যায়ের হিসাব বিবরণীতে তথ্য না দেওয়ায়; বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে), যাঁর সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ; ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) মনোনীত মো. নজরুল ইসলাম (শাপলা কলি), যিনি সম্পদ ও দায়ের তথ্য পূরণ করেননি; এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়, যাঁর ১ শতাংশ সমর্থকের ভোটের তথ্য সঠিক নয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, “প্রথম ধাপে শনিবার ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে। এ সময় কিশোরগঞ্জ-৬ আসনে তথ্যের অসঙ্গতি ও বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।”

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, “এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৬১ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮৯০ জন, পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৭৬৯ জন এবং হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ-৬ আসন   এনসিপি   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close