রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
বিএনপিতে ‘আব্দুল খালেক’ বিভ্রান্তি, বহিষ্কার ব্রাহ্মণবাড়িয়ার নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৬ সংসদীয় আসনের বিএনপির উপদেষ্টা আব্দুল খালেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে একই নামের কারণে সম্প্রতি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে বহিষ্কার করা হয়েছে—এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সম্প্রতি রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে আপনাকে বিএনপির সকল প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”

এদিকে বহিষ্কারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুল করে রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের নাম উল্লেখ করে পোস্ট ও মন্তব্য করতে থাকেন। এতে করে দলের ভেতরে ও বাইরে বিভ্রান্তি তৈরি হয়। পরে দায়িত্বশীল সূত্র বিষয়টি স্পষ্ট করে জানায় যে, রংপুর বিভাগের নেতা আব্দুল খালেক বহিষ্কৃত নন এবং তিনি স্বপদে বহাল রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একই নামের একাধিক নেতার ক্ষেত্রে এমন বিভ্রান্তি নতুন নয়। তবে দলীয় ঘোষণায় স্পষ্ট পরিচয় উল্লেখ না থাকলে এই ধরনের ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে। তারা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত জানাতে আরও নির্দিষ্ট পরিচয় তুলে ধরা প্রয়োজন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করতে কেন্দ্রীয়ভাবে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে। এরই অংশ হিসেবে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বহিষ্কার   ব্রাহ্মণবাড়িয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close