শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুমিল্লা-৭ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মনোনয়ন যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের উপস্থিতিতে যাচাই–বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে কুমিল্লা-৭ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়।

বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি এহতেশামুল হক কাসেমী এবং খেলাফত মজলিস মনোনীত সোলায়মান খান।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তার ১ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর প্রার্থী সজল কুমার কোরের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তার হলফনামায় তথ্য ঘাটতি ছিল।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-৭ আসন   মনোনয়ন বৈধ   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close