রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতা ও  বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামায়াত ও বিএনপি সমর্থিত ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধবলে বিবেচিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার।

ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা এসএম মুজিবর রহান ওরফে সরদার মজিবের মনোনয়নপত্র বাতিল কর হয়েছে।

সাতক্ষীরা-২ আসনে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত জাতীয় পার্টির মহাসচিব স্বাক্ষরিত  দলীয় নমিনেশন প্রাপ্তির কপি না থাকায় শেখ মাতলুব হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-৩ আসনে ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শহিদুল আলম, আসলাম আল মেহেদী, মো. আসাফউদ্দৌলা খান ও হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরা-৪ আসনে ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, জাতীয় পার্টির বৈধ মনোনয়নপত্র না থাকায় হুসেইন মো.মায়াজ,ঋণখেলাপী থাকায় তার পিতা গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা,বিল খেলাপী হওয়ায় জাতীয় পার্টির মো. আব্দুর রশিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, “সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়পত্র বাতিল ঘোষণা করা প্রার্থীরা আপীল করতে পারবেন। বাকী ১৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   জাতীয় পার্টি   মনোনয়নপত্র বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close