রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৮:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোরে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শংকরপুর এলাকার এক পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন আলমগীর হোসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  যশোর   বিএনপি   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close