মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমনিরহাটের তিনটি আসনে ২২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের ৩টি আসনের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনায়ন অপেক্ষন রেখেছে রির্টানিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) নিজ কার্যালয়ে মনোনায়ন পত্র বাছাইয়ের শুনানী শেষে এ তথ্য জানান রির্টানিং অফিসার জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। 

জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে ৩টি সংসদীয় আসন রয়েছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ২৭জন প্রার্থী মনোনায়ন পত্র জমা করেন। তাদের যাছাই বাছাই শেষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানী গ্রহন করেন রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। জেলার ৩টি আসনের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনায়ন বাতিল করা হয়। সামান্য ত্রুটি থাকায়  লালমনিরহাট ৩ (সদর) আসনের এবি পার্টির ফিরোজ কবির ও লালমনিরহাট ১ আসনের লেবার পার্টির শুভ আহমেদের মনোনায়ন অপেক্ষমান রাখে রির্টানিং কর্মকর্তা। 

শুনানীতে লালমনিরহাট ১ আসনের হ্যাভিওয়েট স্বতন্ত্র প্রার্থী তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের মনোনায়ন পত্র অবৈধ ঘোষনা করে বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় বাতিল করা হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা আবু সামা ও খেলাফত মজলিশের আবুল কাসেমের মনোনায়ন বাতিল করা হয়েছে। লালমনিরহাট ২ আসন থেকে আব্দুর রহমান নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনায়ন বাতিল করা হয়েছে। 

লালমনিরহাটের ৩টি আসনের মনোনায়ন নিয়ে ব্যাপক আলোচনায় থাকা সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির লালমনিরহাট ১ আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনায়ন বৈধ ঘোষনা করা হয়েছে। লালমনিরহাট ২ আসনে বৈধতা পেয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার শামীম কামাল ও লালমনিরহাট ৩ আসনের বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। 

রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, “যাচাই বাছাই শেষে ৫টি মনোনায়ন বাতিল ও সামান্য ত্রুটির কারনে ২টি মনোনায়ন অপেক্ষমান রাখা হয়েছে। তারা দ্রুত সময়ে সমাধান করলে বৈধতা পাবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   তিনটি আসন   মনোনয়ন বৈধ   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close