রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জের তিন আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এই যাচাই শেষে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। 

শনিবার (৩ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এই ঘোষণা দেন। 

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র যাচাই করা হয় সকাল ১০টায়। এই আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামীম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন এবং জাতীয় পার্টির জহুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

কাগজপত্রে গড়মিল থাকায় মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) এবং স্বাক্ষরে ত্রুটি থাকায় মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

সিরাজগঞ্জ-২ আসনে যাচাই সম্পন্ন হয় বেলা ১১টায়। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুহিবুল্লাহ, বাসদের আব্দুল্লাহ আল-মামুন এবং গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমানের মনোনয়ন। ঋণ খেলাপির জন্য মো. সোহেল রানার (জনতার দল) মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে। 

সিরাজগঞ্জ-৩ আসনে যাচাই হয়েছে দুপুর ১২টায়। বৈধ হয়েছে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির ফজলুল হক। কাগজে গড়মিল থাকায় বাতিল হয়েছে মো. ইলিয়াছ রেজা রবিনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র। অন্যদিকে মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়নও বাতিল হয়েছে।

আগামী রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়ন যাচাই করা হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   তিন আসন   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close